September 11, 2026, 3:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

ভারতের দেয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভারতের ঈদ উপহার হিসেবে দেয়া ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসেছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। এগুলো ব্রডগেজ লোকোমোটিভ।
দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কানফারেন্সের মাধ্যমে ইঞ্জিনগুলো হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। ইন্জিনগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত ই খোদা। ভারতের পক্ষে ছিলেন রেলওয়ে ট্রাফিক বিভাগের পরিদর্শক অশোক কুমার বিশ্বাস।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন ইঞ্জিনগুলো রাতে অথবা কাল ভোরে নেয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদিতে।
ইঞ্জিনগুলো বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো ছিল।
ইঞ্জিনগুলো গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক(আরএস) মনজুর-উল আলম চৌধুরি, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান,দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারইনটেন্ডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net