October 14, 2026, 7:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার। এটি জাপান সরকারের বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে গত এক দশক ধরে সহায়তা দিয়ে আসছে জাপান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, এর অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন।
এ সময় জাপান ইন্টান্যাশনাল কো- অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net