October 13, 2026, 7:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ এমপি’র ফুফতো ভাই ‘অজ্ঞাত’ সন্ত্রাসী হামলায় নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদসের এক আত্মীয়। আজ (২৯ আগস্ট) সকালে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হাসিনুর রহমান। তিনি কুষ্টিয়া-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এডভোকেট আ.ক.ম সরওয়ার জাহান বাদশার আপন ফুফাতো ভাই ও আওয়ামী লীগের একজন স্থানীয় পর্যায়ের নেতা।
হাসিনুর রহমানের পিতার নাম ডা: জমির উদ্দিন। পশ্চিম দক্ষিন ফিলিপনগরের এমপি গলিতে তার বাড়ি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত রায় জানান ২৯ আগস্ট সকাল ৮টার দিকে প্রাত:ভ্রমনে বের হন হাসিনুর। এ সময় পশ্চিম-দক্ষিন ফিলিপনগরের এমপি গলির পশ্চিমে মসজিদের কাছে তিনি আততায়ীর উপর্যুপরি হামলার শিকার হন। অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অন্ত্র দিয়ে কোপায়। মৃত ভেবে তাকে ফেলে রেখে চলে যায়।
দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম জানান, হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্ততি চলছিল কিন্তু তার আগেই তিনি মারা যান।
ওসি নিশিকান্ত জানান লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ এখনও কোন কিছু বলতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net