September 11, 2026, 2:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়ায় কৃষকের বাজার উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি নিয়ে কৃষকের বাজার উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক আসলাম হোসেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনএস রোড সংলগ্ন কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ বাজারের উদ্ধোধন করেন তিনি।
যৌথভাবে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর, কুষ্টিয়া’র কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাগণের নিকট বিক্রয়ের জন্য জেলা পর্যায়ে এ “নিরাপদ সবজি ও কৃষকের বাজার।
এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন কৃষকের ন্যায্য মুল্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। এ জন্য সরকারের কৃষক সেফটি নেটের আওতায় একাধিক কর্মসূচী চলমান। সরকার কৃষকদের স্বার্থে আরো পদক্ষেপ গ্রহন অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।
তিনি বলেন কৃষকদের স্বার্থ যেমন করে নিশ্চিত করা হচ্ছে তেমনি কৃষকদের তাদে পণ্য উৎপাদনে পণ্যের মানের ব্যপারে সর্তক থাকতে হবে। যত্রযত্র পেস্টিসাইড প্রয়োগ করে সবজি উৎপাদন করা যাবে না।
জেলা প্রশাসক কৃষকরা যাতে করে প্রাকৃতিক উপায়ে সবজি উৎপাদন করতে পারে সেজন্য তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার পরামর্শ প্রদান করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া এর উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী প্রমুখ।
সপ্তাহে ২ দিন প্রতি শুক্র ও শনিবার সকাল ৭.০০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত প্রান্তিক কৃষকদের জন্য এ বাজার খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net