October 26, 2026, 1:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২

অধ্যাপক ড. শেখ সালাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হলেন অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। ড. শেখ আবদুস সালাম ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের সিলেকশন গ্রেডের অধ্যাপক ((সদ্য এল পি আর-রত) এবং বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড সোসাল সায়েন্স সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ (কারাএসএস) এর প্রাক্তন ডিরেক্টর। ১৯৫৫ সালে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় জন্ম নেয়া ড. সালামের ক্যারিয়ারে সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সং¯’ায় প্রশাসনিক ও ব্যব¯’াপনা কাজের এক বৈচিত্রময় পটভূমি রয়েছে।
ড. সালাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৫ সালে অর্থনীতিতে বি এ (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে অর্থনীতিতে এম এ ডিগ্রী অর্জন করেন। অত:পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এম এ এবং এল এল বি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৬ সালে ভারতের পুনা বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতায় পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন।
ড. সালাম ১৯৭৭ সালে ঢাকায় টেরে ডেস্ হোমস (নেদারল্যান্ডস)-এ তাঁর চাকুরী জীবন শুরু করেন। অত:পর বাংলাদেশ সরকারের ক্রীড়া, সংস্কৃতি ও ধর্ম বিষায়ক মন্ত্রণালয়ে গবেষণা কর্মকর্তা পদে ৪ বছর চাকুরী করেন। তিনি ১৯৮৬-’৮৭ সালে বাংলাদেশ এসোসিয়েশন ফর ভল্যুন্টারী স্টেরিলাইজেশন (বিএভিএস)-র পরিচালক, প্রোগ্রাম এ্যান্ড আই ই সি পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং ২০০৯ সালে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সদস্য এবং সাামজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রকাশিত ঢাকা বিশ^বিদ্যালয় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময়ে তিনি বৃটিশ কাউন্সিল হায়ার এডুকেশন লিঙ্ক প্রোগ্রামের সমন্বয়ক এবং বাংলাদেশ, নরওয়ে, পাকিস্তান ও নেপাল এই ৪ দেশের সম্মিলিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোমা (ঘঙগঅ) প্রোগ্রামের পরিচালকের দায়িত্ব পালন করেন। ড. সালাম ২০০৯ থেকে ২০১১ সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি (ইটইঞ)-র সিন্ডিকেট সদস্য ছিলেন। ২০১১ সাল থেকে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সদসস্যের দায়িত্ব পালন করছেন। ড. সালাম ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস (ঈঅজঅঝঝ)-র পরিচালক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি নরওয়ের অসলো ইউনিভার্সিটি কলেজ এবং রোমানিয়ার লুসিয়ান বøাগা ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক সালাম ৯টি গ্রšে’র প্রনেতা। দেশ বিদেশের জার্নালে তাঁর ৪০টির মত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিকে একজন নিয়মিত লেখক। ড. সালাম বাংলাদেশ ক্যারম ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি প্রায় ১০ বছর যাবৎ ঢাকা বিশ^বিদ্যালয় ক্যারম ও দাবা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফিজিক্যালী চ্যালেঞ্জড ক্রিকেট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি। তাঁর ৩০টির বেশি দেশ ভ্রমনের অভিজ্ঞতা রয়েছে।
ড, সালাম অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। তিনি ভারত, পাকি¯’ান, নেপাল, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ফিলিপাইন, ফিজি, মালয়েশিয়া, কম্বোডিয়া, চীন, মঙ্গোলিয়ার , জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জর্ডান, বাহরাইন, মিশর, নরওয়ে, সংযুক্ত আরব আমিরাত, রোমানিয়ান মতো দেশ পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net