February 6, 2026, 2:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

নেশার টাকা না দেয়ায় ছেলের ধাক্কায় মারা গেলেন মা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা না দেয়ায় ছেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা। পরে স্থানীয়রা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার সকালে দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গোরস্থানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, মৃত আবুল হোসেনের ছেলে মামুন (৪০) সকালে তার মা জিন্নাতুন নেছা’র (৬২) কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ছেলে মা’কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলেই মা জিন্নাতুন নেছা প্রাণ হারান। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, মামুন প্রতিদিনই কোন না কোন নেশা করতেন। এজন্য তার স্ত্রী তিন সন্তানসহ বাড়ি ছেড়ে চলে গেছেন। প্রতিদিনই সে মায়ের কাছে টাকা চাইতো, বলেন ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন এবং অভিযুক্ত ছেলেকে আটক করে আদালতে পাঠিয়েছেন। অভিযুক্তের ভাই মো. সুমন হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net