October 15, 2026, 8:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ইন্টারনেটের গতি কম থাকার সংবাদ সঠিক নয়, দাবি বিএসসিসিএল’র

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ইন্টারনেটের গতি কম এ ধরনের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি কতিপয় সংবাদমাধ্যমে বিএসসিসিএল-এর বরাত দিয়ে সিমিউই-৪ সাবমেরিন ক্যাবল মেরামত/রক্ষণাবেক্ষণ জনিত কারণে আগামী তিনদিন ইন্টারনেটের গতি কম থাকবে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।
এর প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সংবাদ মাধ্যমে প্রকাশিত সিমিউই-৪ সাবমেরিন ক্যাবলে মেরামতজনিত কারণে সেবা বিঘ্নিত হবার তথ্যটি সঠিক নয়। বর্তমানে বিএসসিসিএল-এর আওতাধীন দুইটি সাবমেরিন ক্যাবলের কোনোটিতেই কোনো মেরামতের কাজ চলমান নেই এবং নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান অব্যাহত রয়েছে। ‘
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন ক্যাবল মেরামত বা দুর্ঘটনাজনিত কারণে বিএসসিসিএল-এর সেবা বিঘ্নিত হলে কর্তৃপক্ষ যথাসময়ে বিষয়টি গণমাধ্যম/প্রেস রিলিজের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে থাকে।
সাগরের তলদেশ দিয়ে সিঙ্গাপুর থেকে কক্সবাজারে হয়ে সিমিউই-৪ এবং কুয়াকাটায় সিমিউই-৫ দিয়ে দেশে বিসিএসসিএল ইন্টারনেট সেবা দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net