July 29, 2026, 2:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ইউএনওকে এমপির ফুলেল শুভেচ্ছা নিয়ে বিতর্ক, নিরপেক্ষ বিশ্লেষণ কি বলে ! বাংলাদেশে পণ্যের দাম/‘রকেটস অ্যান্ড ফেদারস’ অর্থনীতির অদৃশ্য ফাঁদ ছয় বছরে মাত্র ২ শতাংশ অগ্রগতি, বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও অনিশ্চয়তায় ঝিনাইদহ-যশোর ছয় লেন প্রকল্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব

কুষ্টিয়ায় হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে একজনকে গলা কেটে হত্যার অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান রায় ঘোষণা করেন। এসময় উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখ এর ছেলে দন্ডপ্রাপ্ত আছান আলী শেখ আদালতে উপস্থিত ছিলেন। অপর দন্ডপ্রাপ্ত আসামী মোঃ সেলিম পলাতক রয়েছেন। তিনি লাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, টাকা পয়সা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২২ অক্টোবর রাত সাড়ে ৮টায় নিজ বাড়ী থেকে আতিয়ারকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামীরা। পরদিন সকালে স্থানীয় ধর্মপাড়া মাঠে ধানখেতের আইল থেকে আতিয়ারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ভাই হাবিবুর রহমান ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২১ নভেম্বর তিন আসামীর বিরুদ্ধে পুলিশ চার্জশীট দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হলে পেনাল কোডের ১৪৩/৩২৩/৩০২/৩৪ ধারায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। এ মামলার তিন নম্বর আসামী রেজাউলকে বে-কসুর খালাস দেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net