June 4, 2026, 1:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ

নিশ্চিত করলেন বিপ্লব বড়ুয়া/তরিকুলই খোকসা পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দিনভর নানা আলোচনা-সমালোচনা, অস্পষ্টতার অবসান ঘটেছে। তরিকুলই খোকসা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি দৈনিক কুষ্টিয়াকে ফোনে বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার প্রথমে মনোনয়ন দেয়া হয় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্তকে। আজ (৩০ নভেম্বর) সিদ্ধান্ত পরিবর্তন হয়। এতে বর্তমান মেয়র প্রভাষক তরিকুল ইসলামের মনোনয়ন নিশ্চিত করা হয়।
তরিকুল ছিলেন উপজেলা ও জেলা আওয়ামী লীগের মনোনিত প্রার্থী। তিনি গত নির্বাচনে খোকসা পৌরসভার মেয়র নির্বাচিত হন। জেলা আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসেবে তরিকুলের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। তিনি যথারীতি মনোনয়ন পত্র ক্রয় করে জমা দেন।
এই মনোয়ন প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। তিনি বলেন সঠিক প্রক্রিয়ায় মনোনয়ন চুড়ান্ত করা হয়নি। তিনি সাংবাদিকদের কাছে এ নিয়ে বিরুপ মন্তব্যও করেন। জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাকে দোষারোপ করেন।
অন্যদিকে শান্তও মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেন। শান্ত শনিবার মনোনয়ন নিশ্চিতের কেন্দ্র থেকে পত্র পান। ইতোমধ্যে তিনি অনেক কাজও গোছাতে শুরু করেন।
এর দুদিন যেতেই আজ (নভেম্বর ৩০) দেখা যায় ঐ সিদ্ধান্ত বাতিল নতুন মনোনয়ন পেয়েছেন তরিকুল।
বিপত্তি এখানেই বেধে যায়। কারন একই ফরম, মনোনয়ন প্রক্রিয়ার ধরনও এক।
এ বিষয়ে তরিকুল জানান তিনিই মনোনয়ন পেয়েছেন। এটাই সঠিক। তিনি জানান তিনি উপজেলা ও জেলার মনোনিত প্রার্থী।
অন্যদিকে শান্ত জানান তিনি এখনও পরিস্থিতি পর্যবেক্ষন করছেন। কিছু বলার নেই।
এ বিষয়ে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ সন্ধ্যায় দৈনিক কুষ্টিয়াকে জানান তরিকুলই শেষ পর্যন্ত মনোনয়ন পেয়েছেন।
জানা গেছে গত উপজেলা নির্বাচনে মাসুম মোর্শেদ শান্ত আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হন। এই অপরাধ তাকে পৌর মেয়রের মনোনয়নের দৌড় থেকে বিদায় করে দিয়েছে।
এ বিষয়ে সদর উদ্দিন খান বলেন তরিকুলই জেলা আওয়ামী লীগের প্রার্থী ছিল এবং মনোনয়নও তারই হয়েছে। প্রথমে ভুলভাবে শান্তর নাম এসেছিল।
তিনি সবাইকে কেন্দ্র ঘোষিত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net