April 22, 2026, 5:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে শো’কজ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফকে শো’কজ করা হয়েছে। জানা গেছে গত ৭ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ক্যালেন্ডারে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ রাসেলের নাম ও নামের বানান ভুলসহ উপাচার্যকে চুড়ান্তকরণের জন্য উপস্থাপন করেন।
উপাচার্য অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ূব আলীর আদিষ্ট হয়ে স্বাক্ষরিত পত্রে আব্দুল লতিফকে ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
পত্রে জানাগেছে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ক্যালেন্ডারে বর্ডারের রং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নাম ও নামের বানানে ভুলসহ উপাচার্যকে চুড়ান্তকরণের জন্য উপস্থাপন করেন। পত্রে বলা হয় এটা অনভিপ্রেত। এটা কেন হলো রেজিস্ট্রারকে তার জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সালের ক্যালেন্ডারে মুদ্রণের জন্য একটি কমিটি রয়েছে। কমিটিতে আহবায়ক রয়েছে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক জাকারিয়া রহমান ও প্রেস প্রশাসক প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল ও সদস্য সচিব হিসেবে আছেন জনসংযোগ অফিসের উপ পরিচালক আতাউল হক।
এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুরো বিশ্ববিদ্যালয়ের জুড়ে। সমালোচনা করা হচ্ছে এ ঘটনার।
এ বিষয়ে বিশ^বিদালয় কর্মকর্তা কমিটির সাধারণ সম্পাদক ও আন্ত বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান বলেন এ ধরনের কাজ একটি চরম ধৃষ্টতা। তিনি ক্যালেন্ডার মুদ্রণের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net