September 20, 2026, 12:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল, এ বছরে আমদানি ৬২ হাজার টন ছাড়াল জুলাই গণঅভ্যুত্থান বিরোধী অপরাধ/ ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম ও আরাফাতসহ সাত নেতার মৃত্যুদণ্ড উষ্ণ আলিঙ্গনের আড়ালে ব্রিকসের শীতল হিসাব জালিয়াতির অভিযোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের অনার্স পরীক্ষা কেন্দ্র বাতিল

কুষ্টিয়ায় হানিফ—ত্রাণ চোরদের সর্বোচ্চ শাস্তি ও দল থেকে স্থায়ী বহিস্কার

দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ত্রাণ চোরদেরকে চোর হিসেবেই দেখতে হবে, তাদের কোন দল নেই, তাদের কোন আশ্রয় নেই। তাই সে যেই হোক না কেন, ত্রাণ চুরির সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোরভাবে সর্বো”চ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আর দলীয় কোন নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ প্রমানীত হলে তাকে দল থেকে ¯’ায়ী বহিস্কার করা হবে।

বুধবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জর“রী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এটা বলেন।

এসময় হনিফ সতর্ক করে আরো বলেন, অনেক সময় নোংড়া রাজনীতির কারনে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার করেও ত্রাণ আত্মসাৎ মূলক অভিযোগ দেওয়া হয়। এরকম কিছু হলেও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে প্রশাসন।

কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন এর সভাপতিত্বে জরুরী সভায় সিভিল সার্জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net