September 12, 2026, 6:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুষ্টিয়ায় এবার বৃটিশ বিরোধী বিপ্লবের নেতা বাঘা যতিনের ভাস্কর্যে ক্ষতি সাধন

এসএম শামীম রানা/
এবার দুস্কৃতিদের থাবায় উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য। যতিনের ভাস্কর্যের মুখে ও নাকে ক্ষতি সাধন করেছে দুবৃত্তরা। এটি কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে অবস্থিত।
বৃহস্পতিবার রাতে কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আজ (শুক্রবার) সকালে বিষয়টি ধরা পড়ে।
কুমারখালীর কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা যুব লীগের সাদারন সম্পাদক জিয়াউল হক স্বপন ঘটনার সত্যত া নিশ্চিত করেছেন।
তিনি জানান যতিনের ভাস্কর্যটি কয়া গ্রামের কয়া কলেজে স্থাপিত। এটি ভারতীয় ত্রিপুরা প্রদেশের গর্ভণর শ্রী তথাগত রায় ২০১৬ সালে উদ্ধোধন করেছিলেন।
কুমারখালী থানার অফিসার ইনর্চাজ জহুরুল ইসলাম জানান পুলিশ এই ঘটনার পেছনে দোষীদের খুঁজে বের করতে ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।
পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও তিনি ইতিহাসে বাঘা যতিন নামে পরিচিত। ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনের তিনি ছিলেন রুপকার।
তার জন্ম ১৮৭৯ সালে বর্তমান ঝিনাইদহ জেলায় হলেও তিনি বেড়ে উঠেন কুষ্টিয়া জেলার কুমারখালীর কয়া গ্রামে তার নানা বাড়িতে।
মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি বৃটিশ পুলিশের সাথে যুদ্ধে গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net