March 3, 2026, 11:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

ভেড়ামারা পৌরসভা/ মেয়র প্রার্থী ইশা’র হাবিবুল্লাহ, স্বতন্ত্র সোলায়মান’র মনোনয়ন বাতিল

আব্দুল আলিম, ভেড়ামারা/

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থীর কাগজপত্র বৈধ ঘোষণা এবং দুইজন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে।
মঙ্গলবার ভেড়ামারা উপজেলা মিলানায়তন হলরুমে রিটার্নিং অফিসার ও উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ মেয়র প্রার্থী’র যাচাই-বাচাই কার্যক্রম শুরু করেন। এসময় ৫ জন মেয়র প্রার্থীর মধ্যে ৩ জনের কাগজপত্র বৈধ ঘোষণা করেন আর দুইজন মেয়র প্রার্থীর কাগজপত্র ঠিক না থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করেন তারা। মেয়র প্রার্থী হিসাবে মনোনয়নে বৈধতা পেলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শামীম রেজা। মেয়র প্রার্থী হিসাবে মননোয়নপত্র বাতিল হলো বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাবিবুল্লাহ বেলালী ও স্বতন্ত্র প্রার্থী সোলায়মান চিশতির। এছাড়া ২৮ কাউন্সিলর ও ১০ মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়নে বৈধতা পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net