June 26, 2026, 12:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

পচেত্তিনো নেইমারদের নতুন কোচ

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন আর্জেন্টাইন মাউরিসিও পচেত্তিনো। চলতি মৌসুম থেকে ২০২২ সাল পর্যন্ত নেইমার জুনিয়র, কাইলিয়ান এমবাপেদের কোচের দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী পচেত্তিনো।
ফ্রেঞ্চ লিগ ওয়ানে ব্যর্থতার দায় দিয়ে গত ২৪ ডিসেম্বর বহিষ্কার করা হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইর কোচ থমাস টুখেলকে। তার বদলে এখন নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে টটেনহ্যাম, সাউদাম্পটন এবং এসপানিওলের সাবেক ম্যানেজার মাউরিসিও পচেত্তিনো।
২০০০ থেকে ২০০৩ পর্যন্ত সময়ে প্রায় আড়াই মৌসুম পিএসজিতে খেলোয়াড় হিসেবে ছিলেন পচেত্তিনো। এসময় ৯৫ ম্যাচ খেলে তিনি জিতেছেন ২০০১ সালের ইন্টার টোটো কাপ। পরে যোগ দেন স্প্যানিশ ক্লাব এসপানিওলে। সেই ক্লাবে থেকেই ২০০৬ সালে অবসর নেন খেলোয়াড়ি জীবন থেকে।
এরপর ২০০৯ সালে এসপানিওলকে দিয়েই শুরু হয় পচেত্তিনোর কোচিং ক্যারিয়ার। পরে চলে যান ইংল্যান্ডে। সেখানে তিনি দায়িত্ব নেন সাউদাম্পটন ও টটেনহ্যামের। গতবছরের নভেম্বরে টটেনহ্যামের দায়িত্ব থেকে অপসারিত হন তিনি। এবার নতুন মিশনে কাজ শুরু করবেন পিএসজির ডাগআউটে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net