October 16, 2026, 11:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

বেনাপোলে আটক ভুয়া সিআইডি অফিসার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বেনাপোলে আটক হয়েছে মনির হোসেন (৪৫) নামের এক ভুয়া সিআইডি কর্মকর্তা। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার কাঠিয়া এলাকার মৃত দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র। তবে সে নাম গোপন করে ঢাকার গুলশান ব্লক-২ এলাকার আনোয়ারা মঞ্জিলে বসবাস করে বলে পুলিশকে জানায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় কাস্টমস কর্মকর্তার সামনে এক বাংলাদেশিকে ধমক দিয়ে কত টাকা দিয়েছেন জানতে চায়।
এ সময় ওই কাস্টমস কর্মকর্তা পরিচয় জানতে চাইলে তিনি সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেন। তবে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয়পত্র দেখে ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে যান। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সিআইডি কর্মকর্তা নয় বলে প্রমাণিত হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তার নামে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net