April 25, 2026, 1:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অনুদান প্রত্যেক শিক্ষার্থীকে নয়: শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সরকারি অনুদান প্রদান করার উদ্যোগ নেওয়া হলেও তা ১০ হাজার টাকা করে নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৮ মার্চ) এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় গুজব বিষয়ক সতর্কীকরণ করেছে।
এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের সংশোধিত নীতিমালা-২০২০ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
গত রোববার (৭ মার্চ) আবেদনের গ্রহণের শেষ দিন ছিল। কিন্তু কর্তৃপক্ষ আবেদনের সময় ১৫ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে।
‘প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে- এ রকমের একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতা বিবর্জিত। এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ‘
শিক্ষা মন্ত্রণালয় জানায়, আবেদন যাচাই-বাছাই করে সীমিত সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net