June 19, 2026, 1:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

মশার যন্ত্রণায় অতিষ্ঠ কুষ্টিয়া পৌরবাসী/ ড্রেনে ময়লা না ফেলার আহ্বান মেয়রের

আসিফ যুবায়ের/

মশার কামড়ে দুর্বিসহ হয়ে উঠেছে কুষ্টিয়া পৌরবাসীর জীবন। মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়ার পরও মশার উৎপাত কমছে না।
কয়েক সপ্তাহ ধরে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে নাগরিক জীবন। ঘরে-বাইরে, অফিস, স্টেশন অথবা চা স্টলে সর্বত্রই এখন মশার রাজত্ব। মশার কয়েল, স্প্রে সব কিছুই মশার কাছে হার মানছে। পৌরসভার নালা-নর্দমা প্লাস্টিক, পলিথিন এবং আবর্জনায় ভরে উঠেছে। এ কারণে পানি জমে মশার প্রজনন বেড়েছে। নগরবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের মশা নিধনে কার্যকর উদ্যোগ নেই। ওষুধ ছিটানোর ফগার মেশিন দিয়ে বিষ ছিটিয়েও তেমন কাজ হচ্ছে না।
কুষ্টিয়া পৌর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, গত এক সপ্তাহ ধরে মশার উৎপাত বেড়েছে চরম আকারে। এতে আমরা খুবই অতিষ্ঠ। মশা নিয়ন্ত্রণে কয়েল ব্যবহার করেও উপদ্রব কমানো যাচ্ছে না।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী দৈনিক কুষ্টিয়াকে বলেন, মশার জন্য আসলে কোন বিষ প্রযোজ্য সেই তথ্য পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তারাও তেমন রেসপন্স করে না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে সব রকমের বিষ কিনে এনে পরীক্ষা করেছি কোনটা ভাল কার্যকরী। সেই অনুযায়ী কুষ্টিয়া পৌরসভা ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে। আনোয়ার আলী বলেন, মানুষকে সচেতন হতে হবে। যা হাতের কাছে পায় সব যদি ড্রেনের মধ্যে ফেলে তাহলে মশার উপদ্রব বাড়বেই। ড্রেন সচল রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net