November 26, 2026, 2:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান, দুটি বিদেশি পিস্তল উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

২১ মার্চ ২০২১ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আলাদা অভিযানে দুটি বিদেশি পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে চরচিলমারী সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১০ বোতল মদ, ১৭ বোতল ফেন্সিডিল এবং ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। টহল কমান্ডার সুবেদার মোঃ সবুর সিকদার এ অভিযান পরিচালনা করেন। অপর অভিযানে দৌলতপুরের প্রাগপুর মাঠ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১৭ বোতল মদ, ৯ বোতল ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। এ অভিযান পরিচালনা করেন, নায়েব সুবেদার জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net