October 22, 2026, 5:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি

আগুনে পুড়লো তিনটি ব্যবসা প্রতিষ্ঠান

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে গেছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের জিনিসপত্র। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে আলমডাঙ্গা উপজেলা শহরের এসব ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ আলাউদ্দিন বেডিং ও আলাউদ্দিন ফার্নিচারের তুলার গোডাউনে আগুন লাগে।  সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মোস্তফার মোটরসাইকেল গ্যারেজ ও সেলিমের পার্টসের দোকানে। অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।  এতে পুড়ে গেছে তুলার গোডাউনে থাকা তুলা ও তোষক বানানোর জিনিসপত্র, মোটরসাইকেল গ্যারেজ ও পার্টসের দোকানের জিনিসপত্র।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাজাহান আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয়া হয়। আগুন নেভাতে গিয়ে অ‌হিদ‌ুল ইসলাম তিতাস নামে এক ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন।  তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, তুলার গোডাউনে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।  তিনি আরও জানান, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হওয়া তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের কোনটিতেই অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না।  ব্যবসা প্রতিষ্ঠানে অবশ্যই অগ্নি নির্বাপক যন্ত্র রাখা উচিৎ।

আলাউদ্দিন বেডিং ও আলাউদ্দিন ফার্নিচারের মালিক মোহাম্মদ জিন্নাহ জানান, অগ্নিকাণ্ডে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোটরসাইকেল গ্যারেজের মালিক গোলাম মোস্তফা জানান, গ্যারেজে থাকা মোটরসাইকেলের জিনিসপত্রসহ মোট প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।

পার্টসের দোকানের মালিক সেলিম উদ্দিন জানান, দোকানের মালামাল আগুনে পুড়ে প্রায় ৫০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net