September 10, 2026, 8:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুমারখালীর সেই দরিদ্র মেয়েটির মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন এমপি জর্জ

দৈনিক কুস্টিয়া প্রতিবেদক/
অবশেষে মেডিকেল কলেজে পড়ার স্বপ্নটি পূরণ হতে চলেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সিঙ্গারা বিক্রেতার কন্যা রাবেয়া আক্তার রুমির। তার পড়ালেখার যাতীয় দায়িত্ব নিয়েছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। শনিবার (১০ এপ্রিল) সকালে তিনি রাবেয়ার বাবা রমজান আলীকে লোক পাঠিয়ে তার কার্যালয়ে ডেকে নিয়ে আসেন। তিনি রাবেয়ার রংপুরে মেডিকেল কলেজে ভর্তি থেকে শুরু করে ডাক্তারি পড়ালেখার সব খরচ বহন করার ঘোষণা দেন।
কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সেরকান্দির বাসিন্দা রমজান আলীর মেয়ে রাবেয়া। কুমারখালী এমএন পাইলট হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও কুমারখালী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করে মেয়েটি। রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ যায় সে।
দারিদ্রের কসাগাতে জর্জরিত ফুটপাতে সিঙ্গারা-চপ বিক্রেতা রমজান আলীর পক্ষে মেয়েকে মেডিকেলে পড়ানোর স্বপ্ন ¤øান হতেই বসেছিল। মেয়ে মেডিকেলে ভর্তির সুযোগ পাবার আন্দটি বেদনা হয়ে দেখা দিতে শুরু করে তার কাছে।
এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জজ জানান সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি তিনি জানতে পারেন।
এই ঘটনায় শিহরিত রমজান আলী প্রধমেই কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের সংসদ সদস্যকে। তিনি বলেন মেয়েকে স্বপ্নের সিঁড়িতে দেখতে পেরে তিনি যারপর নাই আনন্দিত।
রাবেয়ার লাইলা খাতুন ধন্যবাদ জানান এমপিকে।
সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, ‘দারিদ্র আর যাই করুক পড়ালেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না। বিশেষ করে এই ধরনের মেধাবী সন্তানদের জন্য।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net