September 10, 2026, 8:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

হেফাজতের তান্ডবের ভিডিও দেখে মামলা করা হয়েছে: কুষ্টিয়ায় হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ২৬, ২৭ এবং ২৮ মার্চ হেফাজতের তান্ডবে সরাসরি বিএনপি-জামায়াতের মদদ ছিলো। হেফাজত সংস্লিষ্ট মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম দিয়ে তাদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি একথা বলেন।
১৭ এপ্রিল সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি মুজিবনগর দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মেহেরপুরের দিকে রওয়ানা হন।
মাহবুবউল আলম হানিফ বলেন, তারা (হেফাজত) কর্মসুচির নামের কয়েকদিন ধরে যে উস্কানি মুলক কর্মকান্ড করছিলো, সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাদের কর্মসুচিকে সমর্থন জানিয়ে একাধিকবার উস্কানিমুলক বক্তব্য দিয়েছেন।
হানিফ বলেন, এই তান্ডবের পরে যে মামলা হয়েছে, সেই মামলায় ভিডিও ফুটেজ দেখে যারা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এর বাইরে কাউকে হয়রানি করা হচ্ছে না। এখন বিএনপি যদি এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকে, সেটা হেফাজত বা জামায়াত ইসলামের নামেই হোক তাহলে তো তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা হবেই। ওই সময় বিএনপি’র অনেক পদধারী নেতাকর্মীদের ও ওই হামলায় অংশ নিতে দেখা গেছে।
হানিফ আরো বলেন, ২৬ তারিখে বায়তুল মোকারমের ছোট বিষয়কে ইস্যু করে বাংলাদেশকে একটি অস্থিশীল রাষ্ট্র হিসেবে বহিঃবিশে^র কাছে প্রচার করার জন্য পরিকল্পিত ভাবে তারা রাষ্ট্রিয় সম্পত্তি ধ্বংশ করেছে। যারা রাষ্ট্রকে নিজের বলে মনে করতে পারে না তারাই এই ভাবে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংশ করতে পারে। এ ইস্যুতে হেফাজত-বিএনপি একাকার হয়ে গেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net