September 10, 2026, 6:26 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

খোকসায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

হুমায়ুন কবির, খোকসা/

সমতলে বসবাসকারী পিছিয়ে পড়া উপজাতির শিক্ষার্থীদের মূলধারায় শিক্ষায় ফিরিয়ে আনতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে উপজাতির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি টাকা বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৫ জুন) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপকরণ ও শিক্ষাবৃত্তির নগত টাকা বিতরণ করা হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর খোকসা উপজেলা প্রতিনিধি বাবুল আক্তার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো: আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আদিবাসী সমিতির নেতা অনিতা বুনুয়া ও তপন কুমার প্রমুখও।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫৭ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ ও ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়।

২০২০-২০২১ অর্থবছরের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের এক লক্ষ টাকা বরাদ্দ পায়। এই টাকার প্রাইমারী ও মাধ্যমিক স্তরে প্রতি শিক্ষার্থী ১ হাজার করে ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতি শিক্ষার্থী ১ হাজার ৬’শ টাকা করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net