July 22, 2026, 11:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

৭৯২ অ্যাম্পুল ভারতীয় বুপরেনরফাইন ইনজেকশন সহ মাদক কারবারি গ্রেফতার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে জয়নাল আবেদীন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।  এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৯২ অ্যাম্পুল ভারতীয় বুপরেনরফাইন ইনজেকশন। 

 

আজ শনিবার বেলা ১১টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৭ টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কাঠালতলায় অভিযান চালানো হয়। এসময় ৭৯২ অ্যাম্পুল ভারতীয় বুপরেনরফাইন ইনজেকশনসহ জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়।  এসময় পালিয়ে যায় একই এলাকার কালাম আলী মন্ডল।

 

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত জয়নাল আবেদীন জয়রামপুর গ্রামের স্টেশন পাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে।  তাকে মাদক আইনে নিয়মিত মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ওই মামলায় পলাতক আসামী করা হয়েছে একই গ্রামের মৃত মফিজ উদ্দিন মন্ডলের ছেলে কালাম আলীকে।  অভিযানে অংশ নেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ অন্য সদস্যরা। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net