May 25, 2026, 4:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট

কুমারখালীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে গোসল করতে নেমে আবির (১৮)নামের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে ঘটেছে।এদিকে ডুবরিদের উদ্ধার কাজ অব্যহত রয়েছে।

নিখোঁজ আবির ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর থানার সাব্দারপুর গ্রামের আহসান হাবিবের পুত্র ও ঝিনাইদহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী (মানবিক)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে শিক্ষা সফরে এসে শিক্ষকদের কাছে অনুমতি না নিয়ে আবির সহ কয়েকজন পদ্মা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে এসে নিখোঁজ হয়।পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা খুলনা ডুবরি দলকে খবর দেন এবং ডুবরিদের উদ্ধার কাজ অব্যহত রয়েছে।

এবিষয়ে কুমারখালী থানা এস আই শরীফ জানান, বিকালে পদ্মা নদীতে বল নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।তাকে উদ্ধার করতে ডুবরিদের অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net