June 4, 2026, 8:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ সংস্কার নয়, মূল্যবৃদ্ধির পুরনো পথেই নতুন সরকার ১২ মামলায় জামিন, কারামুক্ত ডা. আইভী, সরকারকে ধন্যবাদ, লড়তে চান সিটি নির্বাচনে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট

কুমারখালীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক শিক্ষার্থী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে গোসল করতে নেমে আবির (১৮)নামের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে ঘটেছে।এদিকে ডুবরিদের উদ্ধার কাজ অব্যহত রয়েছে।

নিখোঁজ আবির ঝিনাইদহ জেলার কোর্টচাদপুর থানার সাব্দারপুর গ্রামের আহসান হাবিবের পুত্র ও ঝিনাইদহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী (মানবিক)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শিক্ষা প্রতিষ্ঠান থেকে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত কুঠিবাড়ীতে শিক্ষা সফরে এসে শিক্ষকদের কাছে অনুমতি না নিয়ে আবির সহ কয়েকজন পদ্মা নদীতে ফুটবল নিয়ে গোসল করতে এসে নিখোঁজ হয়।পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা খুলনা ডুবরি দলকে খবর দেন এবং ডুবরিদের উদ্ধার কাজ অব্যহত রয়েছে।

এবিষয়ে কুমারখালী থানা এস আই শরীফ জানান, বিকালে পদ্মা নদীতে বল নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।তাকে উদ্ধার করতে ডুবরিদের অভিযান অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net