May 29, 2026, 5:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের

কুষ্টিয়ার খোকসায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রিয়াজুল ইসলাম সেতু : কুষ্টিয়া খোকসা থানায় দায়েরকৃত স্ত্রী হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপন (৩০) কে ১০ বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে দণ্ডবিধির ৩০৪ ধারায় দোষী সাব্যস্ত করে এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন আপন সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার কান্দিগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে বাবার বাড়ি থেকে গৃহবধু শারমীন আক্তার ভানুর (২৫) গলায় ওড়না পেচানো এবং শরীরে আঘাতে রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ভাই সামছুল আলম পরের দিন ২৯ মার্চ বাদী হয়ে খোকসা থানায় নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। খোকসা থানা পুলিশ ২০১৮ সালের ৩০ আগস্ট আদালতে চার্জশিট প্রদান করে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি দৈনিক কুষ্টিয়াকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net