September 3, 2026, 11:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

খোকসায় পানিতে ডুবে শিশু, বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পানিতে ডুবে শিশু ও বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । উপজেলার স্বরগ্রামের আরিফুল ইসলামের ১৪ মাসের ছেলে তাছিম পানিতে ডুবে মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ছামিরা নওরিন।

অন্যদিকে জেলার খোকসা উপজেলার থানাপাড়া আক্তার হোসেনের বাড়িতে কাজ করার সময় কাবিল (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
মৃত কাবিল উপজেলার ওসমানপুর ইউনিয়নের কলপাড়া গ্রামের মৃত মোঃ হাসেম আলীর ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় নির্মাণ শ্রমিক কাবিল কাজ শেষ করে ঘরের উপরেই পানির পাইপ দিয়ে নিজের গা হাত পা ধোয়ার সময় অসাবধানতাবশত বাড়ির উপরেই ১১ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net