March 14, 2026, 2:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

দৌলতপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে কঠোর অবস্থানে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: ‘প্রশাসন বাহিরে আছে, নিজেদের সুরক্ষায় আপনারা ঘরে থেকে আমাদের সহযোগিতা করুন’ এই শ্লোগানকে সামনে রেখে দৌলতপুর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করতে রাত-দিন উপজেলার বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় ব্যস্ততম সড়কে পিকআপ ভ্যানযোগে প্রচারনা চালিয়ে যাচ্ছে দৌলতপুর উপজেলা প্রশাসন।


দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় দৌলতপুর থানা পুলিশ কয়েকটি বড় দলে বিভক্ত হয়ে টহল বের করে জনস্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা বিভিন্ন বাজারে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনমূলক প্রচারনা চালানো হচ্ছে।


এছাড়া করোনাভাইরাস মোকাবেলায় প্রশাসনের কঠোর অবস্থানের কারনে দৌলতপুর উপজেলার রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্যপযোজনীয় পন্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, জরুরী সেবাপ্রদানকারী দপ্তর ব্যতীত সকল সরকারী-বেসরকারী অফিস এবং যানবাহন বন্ধ রয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রয়োজন ছাড়া জনসাধারনকে বাইরে বের না হওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। দুজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। নিয়ম না মেনে দোকান খোলা রাখলে গুনতে হচ্ছে জরিমানা। অযথা বাইরে বের হলে ও মাস্ক না পরলেই ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি জানিয়ে মাইকিং করছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net