October 24, 2026, 7:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা

খোকসায় করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক দিকনির্দেশনা সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবীর, খোকসা : কুষ্টিয়া খোকসায় করোনা ভাইরাস প্রতিরোধে দিননির্দেশনা সভা গত ২৮ মার্চ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেলের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত দিকনির্দিশনা সভায় উপস্থিত থেকে

উপজেলার বিভিন্ন এলাকায় জীবানুনাশক ছিটানো সহ স্বাস্থ্য সেবা প্রদান বিষক দিকনির্দেশনা প্রদান করেন কুষ্টিয়া-৪ ( খোকসা- কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যরিষ্টার সেলিম আলতাফ জর্জ।

এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সধারন সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, জেলা পরিষদ সদস্য মোজহিদুল ইসলাম বাবলু, আওয়ামী লীগ নেতা মোঃ সাহেব আলী, খোকসা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রেমাংশু বিশ্বাস বিটু প্রমুখ।

সভায় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ খোকসা উপজেলা ফায়ার সার্ভিসের মাধ্যমে খোকসা বাজার, বিলজানি, মোড়াগাছা, খোকসা রেলওয়ে ষ্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবানু নাশক ছিটানো জন্য নির্দেশ প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষার জন্য হ্যান্ডসেনিটাইজার, হ্যান্ডগøবস প্রদান করেন এবং উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের তহবিল থেকে ৫০ হাজার টাকা ব্যায়ে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক তৈরির ব্যবস্থ্য গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net