September 3, 2026, 1:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’! বেতন বাড়ার খবর বাজারে পৌঁছে গেছে সবুজ খোসার আড়ালে টকটকে লাল. হিজলাবটে তেঁতুলের অদ্ভুত রহস্য পে-স্কেল ২০২৬: স্বস্তি, সংকট ও সম্ভাবনার ত্রিমাত্রিক হিসাব চুনোপুঁটি নয়, অপরাধের নেপথ্যের শক্তিকে ধরতে পারবেন কি কুষ্টিয়ার নতুন পুলিশ সুপার? মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড বহাল মক্কা থেকে বঙ্গোপসাগর: নিরাপত্তা নাকি নতুন ঝুঁকির ছায়া? গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি

কুমারখালীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-২, আহত ১২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নেহেদ আলী(৫৫ ) ও গোকুল আলী (৪৫) নামে দুইজন নিহত হয়েছে। আজ সন্ধ্যায় পাহাড়পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পাহাড়পুর ঈদগা মাঠে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে । এ ঘটনায় স্থানীয় বাধবাজার পুলিশ ক্যাম্পে উভয়ের মধ্যে সালিশ বৈঠক হয়। পরে সালিস থেকে বাধবাজারে এসে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাকের সমর্থিত লোকজন চাপড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ফিরোজুর রহমান কটার অফিসের সামনে এসে তাকে বকা-বাধ্য করে। এতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে নেহেদ আলী ও গোকুল আলী বাগবাজার থেকে বাজার করে দুই ভাই বাড়ি যাওয়ার পথে পাহাড়পুর গ্রামের বানু মন্ডল এর বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পাহাড়পুর গ্রামের ভুট্টো, তরুণ, শিশির, শাহজাহানসহ ১০/১২ জন তাদের কুপিয়ে গুরুতর জখম করে আহত করে পালিয়ে যায় ।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম জানান, পাহাড়পুরের ঘটনায় দুজন নিহত হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net