March 20, 2026, 11:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

ফাঁকা শহরটার অলিতে গলিতে ক্ষুধায় কাতরাতে থাকা, ছিন্নমূল মানুষরা হন্যে হয়ে খাবার খুঁজছে

শেখ হাসান বেলাল : করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে টেলিভিশন সংবাদে লাইভের জন্য প্রযুক্তিগত ক্যামেরার সামনে বুম হাতে দাড়িয়ে ছিলাম। অনেকটা ফাঁকা হলেও শহরের সড়কে দাড়িয়ে করোনা ঝুকির ভয় পাচ্ছিলাম।

পাশেই এক রিক্সাওলাকে দাড়িয়ে থাকতে দেখলাম। ইশারা দিয়ে সরে যেতে বললাম। আমি সরে যেতে বলেছি বলে পাশে ডিউটিরত পুলিশও রিক্সাওলাকে সরে যেতে বললেন। রিক্সাওলা সরে একটু দুরে গিয়ে দাড়িয়ে থাকল। লাইভ শেষে সব যখন গোছাচ্ছি, তখন রিক্সাওলা কাছে এসে নিজের মাক্স খুলে বললেন ভাই চিনতে পারলেন?

নাম মনে নেই, একসময় প্রেসক্লাব এর নিচে গার্মেন্টস এর দোকানে বসত। সেখানেই তার সাথে পরিচয়। দীর্ঘদিন অসুখে ভুগে সম্প্রতি তার মা মারা গেছে। রিক্সা চালিয়ে আর মানুষের সাহায্যদান নিয়ে মায়ের চিকিৎসা করাতো। মাঝে মাঝে আমিও টুকটাক সহযোগীতা করেছি।

বললাম, কি খবর। বললো “ছোট ছেলেটার অসুখ। না বারালে চলছে না। খাব কি। ওষুধ কিনতে হবে। আগে ডেলি (প্রতিদিন) ৫-৬ শ’ ট্যাকাও হতো। আজ সকাল থেকে রিক্সায় চড়া কোন মানুষ পালাম না। করোনার কারনে শহরডায় কোন মানুষ নেই। অসুখের ছেলেটা খালি ভালমন্দ খাতি চাই। এখন পর্যন্ত ৩০ ট্যাকা পাইছি, এ দিয়ে ওষুধও হবে নানে”।

বলতে থাকেন উনি…
আমি তার চোখের দিকে তাকালাম। চোখ দুইটা টলমল করছে। সেই চোখে অনেক কিছু দেখলাম .. নিজের ক্ষুধার কষ্ট, পরিবারের মানুষের ক্ষুধা মেটাতে না পারার কষ্ট আর সামনের দিনগুলোতে বাঁচতে না পারার তীব্র আশংকা আর একটা ভয়ংকর রকমের নিঃসীম শূন্যতা !

পকেট থেকে ১০০ টাকা দিয়ে একরকম পালিয়ে আসলাম। এভাবে না হয় আজকে ওষুধটা জুটল .. কিন্তু কাল? পরশু? তারপর?
তেলো মাথায় তেল দিয়ে ছবি ওঠায়েন না। প্রকৃত অসহায় মানুষের হাতে খাবার তুলে দিন।
………

খেটে খাওয়া মানুষগুলো ভালো নেই, ফাঁকা শহরটার অলিতে গলিতে ক্ষুধায় কাতরাতে থাকা ছিন্নমূল মানুষরা হন্যে হয়ে খাবার খুঁজছে, ব্যস্ততা নিয়ে পাশ দিয়ে দু এক জন গেলে তাদের দিকে ব্যর্থতার করুণ চাহনি।

ক্ষুধার্ত মানুষের এই বোবা ভাষা বুঝি না .. মানুষের নীরবতা বুঝি না .. শুধু বুঝি ঃ
এই শূন্য প্রায় নীরব শহরটাতে কেউ ভালো নেই .. সবার চোখের সামনে জীবন যুদ্ধে হেরে যাওয়ার ভয়, ক্ষুধার কাছে কিংবা ভাইরাসের কাছে !

লেখক: ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক কুষ্টিয়া ও স্টাফ রিপোর্টার আরটিভি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net