June 30, 2026, 8:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পীর হত্যা/ জামাত ও ইসলামী আন্দোলনের ২ নেতা কারাগারে জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, মোট মামলা রয়েছে ৮৭টি ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড় রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখী মানুষের ঢলে সরব হয়ে উঠেছে পদ্মা সেতু। বাড়তি যানবাহনের চাপের মধ্যেও স্বাভাবিক গতিতে পারাপার অব্যাহত থাকায় গত ৪৮ ঘণ্টায় সেতুটি থেকে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১২টার আগের দুই দিনে মোট ৮০ হাজার ৪০২টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে উভয় প্রান্ত মিলিয়ে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।
বৃহস্পতিবার সকালে সেতুর মাওয়া প্রান্তে দেখা যায়, প্রতি মিনিটে ৪৫ থেকে ৫০টি যানবাহন সেতুতে উঠছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও বাড়ছে। বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি শুরু হওয়ায় এই চাপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভোর রাত থেকেই ঢাকা-মাওয়া মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও উল্লেখযোগ্য যানজট সৃষ্টি হয়নি। নির্বিঘ্নে সেতু পার হতে পারছেন যাত্রীরা। সেতু এলাকায় ১৮১টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টোল প্লাজায় বড় যানবাহনের জন্য ৭টি এবং মোটরসাইকেলের জন্য ৩টি পৃথক কাউন্টার চালু থাকায় দ্রুত টোল আদায় সম্ভব হচ্ছে। ফলে দীর্ঘ সারি ছাড়াই যানবাহন সেতু পার হতে পারছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যাত্রা আরও স্বস্তিদায়ক হয়েছে। পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. আক্তার হোসেন বলেন, সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর নজরদারি রয়েছে।
এদিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনা, বাড়তি টোল বুথ এবং কড়া নজরদারির কারণে এবার ঈদযাত্রায় পদ্মা সেতুতে স্বস্তি ফিরেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net