October 11, 2026, 1:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ

একদিনে প্রায় সাড়ে চার হাজার মৃত্যু দেখল মার্কিন যুক্তরাষ্ট্র

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক //‹

শুক্রবার মার্কিন মুলুকে মৃত্যুর আগের রেকর্ডকে ভেঙে দিল করোনার ছোবল। ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে। লাশের স্তূপে দাঁড়িয়ে রয়েছে মার্কিনিরা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মৃতের সংখ্যা ৩৩ হাজার ছুঁইছুঁই। মারা গেছেন ৩২ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪৯১ জন।
ইতিমধ্যেই মৃত্যুমিছিলের জেরে নিউইয়র্কে ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। কারণ, শুধুমাত্র এই শহরেই ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমেরিকায় এখন করোনার ভরকেন্দ্র হল হাডসন নদীর পাড়ের শহর। কিন্তু ২৪ ঘন্টায় আমেরিকায় মৃতের সংখ্যা এভাবে লাফিয়ে বাড়বে তা বিশেষজ্ঞরাও আশঙ্কা করেননি। এতদিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে শুক্রবার সকালের পরিসংখ্যান। পরিস্থিতি কিছুতেই বাগে আসছে না প্রশাসনের। এই অবস্থায় হোয়াইট হাউস নয়া গাইডলাইন প্রকাশ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বাণিজ্য ও অন্যান্য পরিষেবা ধাপে ধাপে শুরু করতে চাইছে ওয়াশিংটন। তবে একমাত্র যেখানে সবচেয়ে বেশি টেস্ট হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা কমছে সেখানেই সবকিছু স্বাভাবিক করা হবে।
উল্লেখ্য, এশীয় কোনও দেশ থেকে নয়, গত দু’–তিন মাসে ইওরোপীয় দেশগুলি থেকে আসা পর্যটকদের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ হচ্ছে। সদ্য, দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত রিপোর্টে এমনটাই দাবি করা হয়। নিউইয়র্কের একদল গবেষকের মতে, মাত্র দু’সপ্তাহে নিউইয়র্কে এতটা সংক্রমণ হতে পারে না। দু’তিন মাস ধরে করোনা ছিল। কিন্তু সেভাবে প্রকাশ পায়নি। এবার ঠিকমতো পরীক্ষা চালু করতেই আসল সত্যিটা বেরিয়ে এসেছে। মার্কিন গবেষকরা বলেছেন, ইতালি ও স্পেনের অবস্থা দেখলেই নিউইয়র্কের ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে আমেরিকা যে করোনার কাছে জবুথবু তা স্পষ্ট।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net