April 30, 2026, 8:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

ভারতে বাড়তে পারে লকডাউন, ইঙ্গিত মোদির

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

ভারতে আরো বাড়তে পারে লকডাউন। সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার (২৭ এপ্রিল) বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩ মে-এর পরেও দেশে লকডাউন বহাল থাকবে কিনা, থাকেলও তা কোথায় রাখা হবে? তাই নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।

করোনার প্রকোপে ত্রস্ত দেশবাসী। লকডাউনের দ্বিতীয় পর্বের শেষে ফের তৃতীয় পর্ব শুরু হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে সকলেরই মনে। দ্বিতীয় পর্বের লকডাউন শুরুর আগেও দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। সেই রীতি মেনে আজ, বেলা ১১ টা থেকে তিনি বৈঠক করলেন সমস্ত রাজ্য ও কেন্দ্রশাষিত অঞ্চলের প্রধানদের সঙ্গে। জানা গিয়েছে, অন্তত পাঁচটি রাজ্যও হটস্পট এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষেই সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সেই বিষয়েই তিনি ইঙ্গিত করেছেন। দেড় মাসে প্রায় হাজার জন দেশবাসীর প্রাণ বাঁচাতে সক্ষম হওয়ায় বৈঠকের শুরুতেই মোদি প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপণ করেন।
সূত্রের খবর, এদিন বৈঠকে জিজ্ঞাসা করা হয় লকডাউন ওঠানোর পক্ষে কোন কোন রাজ্যের মত রয়েছে। মেঘালয় এবং হিমাচল প্রদেশ ছাড়া প্রায় সব রাজ্যই সমর্থন জানিয়েছেন লকডাউন তুলে নেওয়ার। সময়ের অভাবে ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিন নিজেদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। মেঘালয়, মিজোরাম, পদুচেরি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ওড়িশা, বিহার, গুজরাট এবং হরিয়ানা ছাড়া বাকি সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁদের মতামত লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। তবে এই বৈঠকে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন থাকতে না পারলেও তিনি নিজের মতামত লিখিত আকারে জানাবেন বলে জানান। তাই সব মুখ্যমন্ত্রীদের লিখিত পরামর্শ দেখে তবেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন যে দেশে লকডাউনের মেয়াদ আর কতদিন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net