November 15, 2026, 1:46 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয়

পদ্মার দুর্গম চরে অসহায়দের পাশে কুষ্টিয়া জেলা যুবলীগ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খাদ্য সংকটে পড়া পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে অসহায় দরিদ্রদের পাশে ড়াঁড়পালেন কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। মঙ্গলবার দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ভবানীপুর ও সদর কুমারখালী উপজেলার সাদীপুর এই দুই এলাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের জন্য জরুরী খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করেন তিনি।

স্বপনের তত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত চিরেন সাদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আসলাম আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মেম্বার ও সাধারন সম্পাদক।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন বলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের সঠিক দিক নির্দেশনায় করোনা প্রতিরোধ মোকাবেলার যুদ্ধে আজ জেলা যুবলীগ অসহায়হাদের পাশে রয়েছে।
করোনা ভাইরাসের কারনে অসহায় ও কর্মহীন হয়ে পড়া সাধারন মানুষের জন্য অনেক আগে থেকেই নিরলসভাবে কাজ চলেছেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন।
তিনি বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন করোনা বিষয়ে সচেতন করা সহ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ঘরে থাকার জন্য উদ্বুদ্ধকরণের পাশাপাশি খাদ্যসামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net