March 20, 2026, 6:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা, খুলে দেয়া হলো কুষ্টিয়ার দোকান-পাট

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় খুলে দেয়া হলো দোকান-পাট। শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসকআসলাম হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত (পিপিএম বার) সহ বিভিন্ন সরকারী অফিসের মুখ্য কর্মকর্তা, ব্যবসায়ী নেৃতৃবৃস্দ ও জনপ্রতিনিধিগণ। ি
সভায় জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আলোচনায় আসে শহরের ব্যবসা বাণিজ্য নিয়ে। সভায় চেম্বারের নেতৃবৃন্দ ক্রেতাদের চাহিদা, বিভিন্ন দোকানীর ক্রয় করা মালামাল বিক্রয় না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছে বিধায় দোকান-পাট কুরে দেয়ার দাবি জানাতে থাকে।
এক পর্যায়ে সকারে বিভিন্ন স্থানে দোকান খুলে দেয়ার কারনে ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সাথে বাকবিতন্ডার বিষয়টিও অবহিত করা হয়।
এক পর্যায়ে আগামী ইদ-উল-ফিতর পর্যন্ত দোকান-পাট, বিক্রয় কেন্দ্র, শপিংমলসমুহ স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব প্রতিপালন করে খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তবে এ বিষয়ে সরাকারী বিধি-নিষেধের ব্যাপারে জানতে চাইলে কেউই মুখ খলতে চাননি।
দৈনিক কুষ্টিয়ার পক্ষ থেকে একজন জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ব্যবসায়ীদের ব্যাপক চাপ ছিল।
একজন উর্ধ¦তন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান এটি জেলার সর্বোচ্চ নীতিনির্ধরণী সভাতেই পাশ হযেছে। তবে এই কর্মকর্তা চেম্বারের সাথে সংশ্লিষ্ট কিছূ ব্যবসায়ী নেতা বাজার মনিটরিং-এর নামে ব্যবসায়ীদের দোকান খোলার ব্যাপারে উষ্কে দিয়েছেন বলে অভিযোগ তুলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net