October 12, 2026, 8:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

নিয়ম মেনে চলার আহবান কুষ্টিয়া জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আবারও সবাইকে সচেতনভাবে সকল নিয়ম মেনে চলার আহবান কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের। ১ জুন সীমিতি পরিসরে সবকিছু খুলে দেয়ার সরকারী ঘোষণার প্রেক্ষিতে তিনি কুষ্টিয়াবাসীর প্রতি এ আহবান রাখেন।
তিনি বলেন কুষ্টিয়ার মানুষ ইতোমধ্যে অনেক সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। সবাইকে আরো এগিয়ে আসার আহবান তার। তিনি বলেন জাতির এই ক্রান্তিলগ্নে সবাইকেই শরিক হতে হবে।
জেলা প্রশাসক বলেন কুষ্টিয়া জেলা প্রশাসন তার সকল শক্তি, কৌশল নিয়োগ করেছে এই কোভিড মোকাবেলা করতে। প্রশাসনের প্রতিটি ব্যক্তিই দিনরাত কাজ করে চলেছেন। যখন যেখানে যা করা প্রয়োজন তাই করা হয়েছে। যা এখনও অব্যাহত আছে। যতদিন প্রয়োজন সেটা থাকবে।
তিনি জানান ইতোমধ্যে জেলা প্রশাসকের ফেসবুক পেজে ১ জুনকে ঘিরে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। তিনি সেগুলো সবাইকে মেনে চলার আহবান জানান।
তিনি বলেন মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা খুবই ঝুঁকিপূর্ণ এটি পরিহার করতে হবে।
তিনি বলেন আইন প্রয়োগের মুখে পড়ার চেয়ে আইন মেনে চলাই সর্বোত্তম পথ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net