October 12, 2026, 10:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট

দেশে একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪৩

দৈনিক কুষ্টিয়া ডিজিটার ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪২ জন মারা গেছেন। একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৮৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫ হাজার ৭৬৯জন।
রোববার (৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ৫২টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৪২টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৩৬টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৭৪৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৪২ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৭৮ জন সুস্থ হয়েছেন।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net