June 27, 2026, 3:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি রাবি শিক্ষক গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর করা ফেসবুকে স্ট্যাটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ জুন) গভীর রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে নগরীর মতিহার থানা পুলিশ। গ্রেফতার কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মতিহার থানার ডিউটি অফিসার (এএসআই) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির অভিযোগে শিক্ষক কাজী জাহিদুর রহমানের বিরুদ্ধে বুধবার রাতে নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বাদী হয়ে এ মামলা করেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর ঐ শিক্ষক তার ফেসবুক পোস্টে নাসিমের সময়ের স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে কয়েকটি লেখা পোস্ট করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net