October 27, 2026, 6:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

কুষ্টিয়া/সারাদিন রোগী দেখলেন, অপারেশন করলেন রাতে ডা: সফরের করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগের দিন তিনি নমুনা দেন। নিয়মানুযায়ী উপসর্গ নিয়ে নমুনা দেয়ার পর থেকে যে কাউকেই ফলাফল না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। সে নিয়ম মানেননি গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনি) ডা: সফর আলী। এমনকি কর্মস্থলেও কয়েকদিনের কর্তব্য পালনের পর তার থাকার কথা ছিল কোয়ারেন্টাইনে। কিন্তু কোনটিই মানেন নি। তিনি রোগী দেখেছেন, রোহী অপারেশন পর্যন্ত করেছেন। নমুনা দেয়ার একদিন পর জানা গেল তার করোনা পজিটিভ। অথচ এরই মধ্যে তিনি কমপক্ষে ৫০ জানের সংস্পর্শে এসেছেন।
বিভিন্ন সুত্র থেকে জানা যাচ্ছে, সফর আলী গত বুধবার সকালে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বৃহস্পতিবার রাত নয়টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া ফলাফলে তার পজিটিভ আসে। তিনি প্রায় তখনই তথ্যটি পেয়ে যান।
এদিকে বৃহস্পতিবার সফর আলী দিনভর তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যান। রোগী দেখেন। অপারেশন করেন।
জানা যায় ওই দিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলার দৌলতপুর ও সদর উপজেলার বিভিন্ন ক্লিনিকে তিনি অন্তত ১০/১২ প্রসূতি অস্ত্রোপচার করেন।
তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তিনি গোপালগঞ্জে কর্মরত থাকলেও প্রতি সপ্তাহেই তিনি দৌলতপুরে আসেন, রোগী দেখেন, অপারেশন করেন।
দৌলতপুরের মায়ের হাসি ক্লিনিকের মালিক সায়েম হোসেন জানান সফর আলী বৃহস্পতিবার দুপুর ১২টায় ও রাত ৯টায় দুবার চিকিৎসক তার ক্লিনিকে দুজন প্রসূতির অস্ত্রোপচার করেন। বিষয়টিতে তিনিও বিব্রক বলে জানান।
গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে জানান সফর আলী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দায়িত্ব পালনের পর চিকিৎসকদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। সেখান থেকে তিনি কি করেছেন সেটা তিনি অবগত নন।

এ ব্যাপারে কথা বলেন চিকিৎসক সফর আলী। তিনি জানান তিনি তেমন কোন শক্ত উপসর্গ বহন করছিলেন না। হালকা জ্বর অনুভব করায় তিনি নমুনা দিয়েছিলেন।
তিনি জানান, তবে ফলাফল জানার সাথে সাথেই তিনি সবকিছু থেকে নিজেকে বিরত করেন।

কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন তিনি সবকিছু অবগত হয়েছেন। এটা একটি ঝুঁকি সৃষ্টি করেছে তাতে কেন্ সন্দেহ নেই। বিষয়টি দেখা হচ্ছে বরে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net