July 28, 2026, 8:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

কুষ্টিয়ায় নৌকা ডুবি/ পদ্মা থেকে দু’জনের লাশ উদ্ধার, নিখোঁজ ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরী দল।
বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় ঘটনাস্থল থেকে দু কিমি দুরে লাশ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। এরা হলো ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জলিল মিস্ত্রির ছেলে শরিফুল এবং একই এলাকা থেকে রঞ্জিত আলীর ছেলে জুবায়ের।
এ ঘটনায় একই এলাকার হারান শেখের ছেলে জুয়েল (৩০), নজু’র ছেলে জাকির (২৫) এখনও নিখোঁজ রয়েছে।এরা সবাই পেশায় দিনমজুর।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরী দলের কাজ অব্যাহত রয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক সাইফুজ্জামান।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান,এখন পর্যন্ত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের ডুবরী দল এখনও উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে।
১৩ জন দিনমজুর জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে কুমারখালীর ঘোষপুর এসে দুইটি ডোঙা নৌকায় পদ্মা নদী পাড় হয়ে উলু ঘাস কাঁটাতে চরে যাচ্ছিলেন। একটি নৌকায় ছিল নয় জন ও অপর নৌকায় চার জন।নদীর কুল থেকে একটু দুরে পানির প্রবল স্রোতে প্রথমে ৯ জনবাহী ডিঙিটি ডুবে যায়। পরে অন্যটিতে সবাই উঠার চেষ্টা করতে সেটিও ডুবে যায়। এদের মধ্যে ৯ জন সাঁতরে পাড়ে আসতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net