August 24, 2026, 5:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩ অক্টোবর পর্যন্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। তবে, ছুটির বাইরে থাকছে কওমি মাদ্রাসা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর আগে, এই ছুটির মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা আজ আবার বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হলো।

ইতোমধ্যে, করোনা মহামারির কারণে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের পরীক্ষা বাতিল করেছে সরকার। গত ২৪ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘এখনও দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় হয়নি।’

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছিলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।’ এরপর ৩১ মে থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে সাধারণ ছুটি আর বাড়ানো না হলেও দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়িয়েছে সরকার।

করোনাভাইরাসের সংকটের মুখে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে, সে লক্ষ্যে সরকারি উদ্যোগে সংসদ বাংলাদেশ টিভিতে গত ২৯ মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থী ও ৭ এপ্রিল থেকে কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দূরশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়। তবে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৫০ শতাংশ পরিবারের টেলিভিশন সেট নেই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net