March 20, 2026, 10:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী

ঝিনাইদহে হাসপাতালের অ্যাম্বুলেন্সে মাদক পাচার, আটক তিন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/
ঝিনাইদহে হাসপাতালের অ্যাম্বুলেন্সে মাদক পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।
আটকরা হলো- যশোরের কোতোয়ালি থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, যশোর পঙ্গু হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে রাতে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আসতে দেখে গতি রোধ করা হয়। পরে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২২৫ বোতল ফেনসিডিল ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। অ্যাম্বুলেন্স চালকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, অ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগী আনার কথা বলে মহেশপুর গিয়েছিলেন। তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত এটা জানা ছিল না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net