March 4, 2026, 11:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুষ্টিয়ার মিরপুর থানার ওসিকে আদালতে তলব

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুর থানার ওসিকে কুষ্টিয়ার একটি আদালত তলব করেছে। সশরীরে আদালতে হাজির হয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না’ তার ব্যাখ্যা দিতে বলেছে আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট দেলোয়ার হোসেন এ আদেশ দেন।
জানা গেছে ভুল ধারায় একটি মামলা রুজু করায় ওসি আবুল কালাম আজাদকে এ নির্দেশ দেয়া হয়েছে। আগামীকাল (৭ অক্টোবর) তিনি আদালতে সশরীরে হাজির হবেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর মিরপুর উপজেলার কাতলামারী গ্রামে ১৩ বছরের একটি শিশু বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ওই দিনই মিরপুর থানায় একটি মামলা করেন। মামলায় তরিকুল ইসলাম নামে একজনকে আসামি করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩৭৭ ধারায় রজু করে মিরপুর থানা পুলিশ। হাইকোর্টের নির্দেশনা- ১৬ বছর পর্যন্ত ছেলে শিশু বলাৎকারের শিকার হলে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় রুজু করতে হবে।
গত ১৩ আগস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে এ সংক্রান্ত একটি চিঠি সারা দেশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর পরও মিরপুর থানার ওসি পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলাটি রুজু করেন।
ওসি আবুল কালাম আজাদ জানান এটি কিভাবে হলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি বিজ্ঞ আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net