November 3, 2026, 1:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮

খোকসায় ভ্রাম্যমান আদালতে হোটেল মালিককে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /
কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতে ৩ হোটেল মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডে জয়গোপাল হোটেল ১০ হাজার, ফজলু হোটেল ৫ হাজার ও অভি হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিককে ২ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ দন্ড প্রদান করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের কুষ্টিয়া জেলা সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর সহ বাজার মনিটরিং কমিটির সদস্যগণ।
কুষ্টিয়া জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত বাজার তদারকি খোকসা পৌর বাজারে আলুর ক্রয় ও বিক্রয় মূল তালিকা সঠিক থাকা মনিটরিং করে ফেরার পর বাসস্ট্যান্ডে হোটেল রেস্টুরেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তিনটা হোটেলে অভিযান করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net