October 25, 2026, 6:00 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা

নারীকে উত্যক্ত/শহরের নারিকেলতলায় দুই যুবকের কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার নারিকেল তলা এলাকায় এক নারীকে উতক্ত্যের ঘটনায় মোবাইল কোর্টে ২ জনের ৩ মাস কারাদন্ড দেয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে ঐ নারী পূজামন্ডপ থেকে নারিকেল তলা এলাকায় ঘুরতে আসে। এ সময় ঐ দুই বখাটে ওই নারীকে উত্যক্ত করে। ওই নারীর চিৎকারে এলাকাবাসী এসে বখাটে দুই যুবককে ধরে ফেলে। ঐ সময়েই যাচ্ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। তিনি মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে জানতে পারেন ঘটনাটি। ওই নারীও অভিযোগ দেন। ইউএনও সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই বখাটেকেই দন্ড প্রদান করেন।
এরা হলো কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব আব্দালপুর এলাকার শাহাজ ইসলাম শাহা মাস্টারের ছেলে রফিকুল ইসলাম সোহাগ (৩০) ও একই এলাকার লুকমান ওরফে পোকোর ছেলে তুহিন (২০)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net