May 24, 2026, 1:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট কুষ্টিয়ার ঈদ বাজারের আকর্ষণ ২৬ মণের রাজাবাবু

খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

হুমায়ুন কবির,খোকসা থেকে/
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার খোকসায় প্রায় অর্ধশত যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় শেষ কবর পাওয়া পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনায় আহত প্রায় ২০ জন। এর মধ্যে গুরুতর প্রায় ১১ জন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা তানহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষের মুখে পড়ে। বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন ফরিদপুর বাজারের জুনায়েদের ছেলে নাবিল (২৮) এবং চুয়াডাঙ্গা জেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত রফাল মালিথার ছেলে রফিকুল ইসলাম (৬০)। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন রমজান আলী (৩৩), স্বপ্না (১৫), আশিক (২৪), লিমা (১৪) ও শাহিন (৩৪)সহ আরও অনেকে। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবির হোসেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মরদেহ রাখা হয়েছে। এছাড়া আহত অন্তত ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা চারজনের মধ্যে এক নারী মারা গেছেন। অন্য তিনজনের চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net