October 26, 2026, 1:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২

কুষ্টিয়ায় তিন থানার ওসি রদবদল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার তিন থানার ওসি রদবদল করা হয়েছে। মিরপুর থানার ওসি আবুল কালামকে সদর থানায়, সদর থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে খোকসা থানায় এবং খোকসা থানার ওসি গোলাম মোস্তফাকে মিরপুর থানায় ওসির দায়িত্ব দেয়া হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দৈনিক কুষ্টিয়াকে বলেন, এটা নিয়মিত কর্মকাণ্ডের অংশ জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। বাইরের কাউকে আনা হয়নি। জেলার মধ্যে এরকম বদলি নিয়মিত কাজের অংশ।

জেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনিক সুবিন্যস্ত করার অংশ হিসাবে এরকম বদলি করা হয়।

খোকসা থেকে দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক জানান,

কুষ্টিয়া সদর থানার ওসি কামরুজ্জামান তালুকদার কে খোকসা থানার ৩৬ তম ওসি হিসাবে নিয়োগ দান করা হয়েছে। অপরদিকে খোকসা থানার ওসি গোলাম মোস্তফা কে মিরপুর থানার ওসি হিসেবে নিয়োগ দান করা হয়েছে।

 

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক নির্দেশ বার্তায় এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপারের অফিস।

 

বুধবার দুপুরে খোকসা থানার ওসি গোলাম মোস্তফা তার বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন । তবে নতুন ওসি কামরুজ্জামান তালুকদার ৩৬ তম ওসি হিসাবে খোকসা থানায় যোগদান করবেন।

 

উল্লেখ্য চলতি বছরের বাইশে এপ্রিল ৩৪ তম ওসি হিসাবে জহুরুল ইসলাম খোকসা থানায় যোগদান করেন। যোগদানের ৫ মাস ২০ দিনের মাথায় খোকসা থেকে বদলি হয়ে তিনি দৌলতপুর ওসি হিসাবে যোগদান করছেন। আবার নতুন ওসি দুই এক মাস যেতে না যেতেই আবার বদলি হয়েছে বলে জানা যায়। তবে সদ্য বিদায়ী ৩৫ তম ওসি গোলাম মোস্তফার জায়গায় আসবে কুষ্টিয়া মডেল থানার ৩৬তম ওসি কামরুজ্জামান তালুকদার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net