February 15, 2026, 5:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান, বিএনপি প্রার্থীর সঙ্গে আমির হামজার সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া-৩ আসনে পরাজয়ের পর উত্তেজনা, বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ দ্বিগুণ ভাড়াতেও নেই গাড়ি—পাটুরিয়া ঘাটে সহস্র যাত্রীর রাতভর অবরুদ্ধ অপেক্ষা পরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির জয়যাত্রা: রাজনীতির দীর্ঘ পথরেখায় জামায়াত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলের সারসংক্ষেপ মেহেরপুরের দুই আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীর জয় নিরঙ্কুশ বিজয়ে দেশবাসীকে বিএনপির শুভেচ্ছা, উদযাপনে সংযমের নির্দেশ কুষ্টিয়ার চার আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির জয় ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের জয়

ইলিশ শিকার/কুষ্টিয়ায় চার জেলের জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ায় মিরপুর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস এ জরিমানা করেন।
জেলেরা হলেন- মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখোড়িয়া এলাকার দিরাজ মণ্ডল (৫৫), আব্দুস সাত্তার (৬০), সাইদুল সর্দার (৫২) ও জহির মৃধা (৫০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এরা সবাই পদ্মায় ইলিশ শিকার করছিল। তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। সেইসঙ্গে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করেন।
এসময় উপস্থিত ছিলেন-মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, মিরপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সবুজ প্রমুখ।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net