March 24, 2026, 10:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

বাইডেনই জিতে নিচ্ছেন !

দৈনিক কুষ্টিয়া আর্ন্তজাতিক ডেস্ক/
এরইমধ্যে প্রায় নিশ্চিত হওয়া যাচ্ছে। ভোট জিতে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বার্তা সংস্থা এপি আর ফক্স নিউজের পূর্বাভাস অনুযায়ী, ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে অবস্থান করছেন জয়ের দ্বারপ্রান্তে। এখন এগিয়ে থাকা আরেক ব্যাটলগ্রাউন্ড নেভাদায় (৬টি ইলেক্টোরাল ভোট) জয় পেলেই ২৭০ ইলেক্টোরাল ভোটের সেই কাঙ্ক্ষিত ‘ম্যাজিক ফিগার’। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষ থেকে এরইমধ্যে ৩টি রাজ্যের ভোট গণনা নিয়ে আপত্তি তুলে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে।
ফক্স নিউজ ও সিএনএন’র আভাস অনুযায়ী মিশিগান ও অ্যারিজোনায় জয় পাওয়ার পর বাইডেনের মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৪টিতে। ফলে নেভাদায় জয় পেলে সেখানকার জন্য বরাদ্দ থাকা ছয়টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রেসিডেন্ট হওয়ার ম্যাজিক ফিগার ছুয়ে ফেলবেন বাইডেন।

নেভাদায় বর্তমানে মাত্র দশমিক ছয় শতাংশ ভোটে এগিয়ে আছেন বাইডেন। সেখানে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট। তুমুল লড়াই হওয়া এই রাজ্যটির জয়-পরাজয়ের ওপর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার অনেকখানি নির্ভর করছে।

এছাড়া এখন পর্যন্ত যেসব রাজ্যের ভোটের ফলাফল পাওয়া যায়নি সেগুলোর মধ্যে আলাস্কায় রয়েছে তিনটি ইলেক্টোরাল ভোট, জর্জিয়ায় ১৬টি, নর্থ ক্যারোলিনায় ১৫টি এবং পেনসিলভানিয়ায় ২০টি। নেভাদায় বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর এগুলোর সবগুলোতেও যদি ট্রাম্প জেতেন তাহলেও তার ইলেক্টোরাল ভোট দাঁড়াবে ২৬৮টিতে। ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারবেন না তিনি।

তবে বাইডেন এগিয়ে থাকার সময়ই নিজেকে জয়ী দাবি করে ট্রাম্প ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। এরইমধ্যে মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়ার গণনায় আপত্তি তুলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে ট্রাম্প শিবির।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net